রবিমার্গ বা বার্ষিক আপাতগতি কাকে বলে?
উত্তর: হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তিরেখা (23½° উত্তর অক্ষরেখা) এবং মকরক্রান্তিরেখায় (23½° দক্ষিণ অক্ষরেখা) সূর্যের লম্বরশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। একেই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ (রবি সূর্য, মার্গ = পথ) বলে।
0 Comments